ফিঞ্চ পাখির খাবার তালিকা: আপনার শখের পাখি কি কি খায়?

খাঁচায় ফিঞ্চ পাখির খাবার তালিকা অনুযায়ী সিড মিক্স বা দানা জাতীয় খাবার খাচ্ছে



বাসাবাড়িতে বা খাঁচায় পোষার জন্য ফিঞ্চ পাখি (Finch Bird) ছোট-বড় সব পাখিপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এদের কিচিরমিচির শব্দ এবং চঞ্চলতা যে কারো মন ভালো করে দেয়। তবে এই সুন্দর পাখিটিকে সুস্থ, চঞ্চল এবং রোগমুক্ত রাখতে হলে এর সঠিক ডায়েট বা খাবারের প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি। অনেকেই না বুঝে পাখিকে ভুল খাবার দিয়ে বসেন, যার ফলে পাখি অসুস্থ হয়ে পড়ে বা ডিম-বাচ্চা নষ্ট হয়।

আজকের আর্টিকেলে আমরা ফিঞ্চ পাখির খাবার তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। খাঁচায় বন্দি ফিঞ্চ পাখি কি কি খায় এবং এদের জন্য কোন খাবারগুলো সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর, তা জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।

 

ফিঞ্চ পাখির প্রধান খাবার: সিড মিক্স (Seed Mix)

ফিঞ্চ পাখির শক্তির মূল উৎস এবং দৈনিক পুষ্টির ভিত্তি হলো বিভিন্ন ধরণের হাই-কোয়ালিটি দানা বা বীজ জাতীয় খাবারের মিশ্রণ, যা ফিঞ্চ পাখির খাবার হিসেবে 'সিড মিক্স' নামে পরিচিত। খাঁচায় বন্দি ফিঞ্চ পাখি কি কি খায় তা পর্যবেক্ষণ করলে দেখা যায়, এরা ছোট দানাদার শস্য সবচেয়ে বেশি পছন্দ করে। একটি আদর্শ ও সুষম সিড মিক্স তৈরিতে যে উপাদানগুলো নির্দিষ্ট অনুপাতে থাকা জরুরি:


  1. চীনা (Foxtail Millet): এটি এই পাখির প্রধান খাদ্য। দৈনিক পুষ্টির চাহিদার প্রায় ৫০-৬০% চীনা হওয়া উচিত। এতে প্রচুর শর্করা থাকে যা পাখিকে চঞ্চল রাখে।
  2. কাউন (Canary Seed): প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাটের চমৎকার উৎস। সিড মিক্সে অন্তত ২০% ক্যানারি বীজ বা কাউন মেশালে পাখির পালক মসৃণ ও উজ্জ্বল হয়।
  3. লাল ও সাদা মিলেট (Red & White Millet): ফাইবারের ঘাটতি মেটাতে এবং হজমপ্রক্রিয়া ঠিক রাখতে মিলেট অত্যন্ত কার্যকর।
  4. গুজি তিল বা নিঝর বীজ (Niger Seed): এটি একটি তৈলাক্ত বীজ। বিশেষ করে শীতকালে পাখির শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ব্রিডিং মুড বা প্রজনন উদ্দীপনা বাড়াতে ৫-১০% গুজি তিল মেশানো উচিত।

 

ফিঞ্চ পাখির পুষ্টিকর শাকসবজি ও ফলমূল

শুধুমাত্র শুকনো দানা বা সিড মিক্স খাওয়ালে পাখির শরীরে প্রয়োজনীয় ভিটামিন, লাইভ এনজাইম এবং জলীয় উপাদানের ঘাটতি থেকে যায়। তাই ফিঞ্চ পাখির খাবার তালিকা পূর্ণাঙ্গ করতে সপ্তাহে অন্তত ২-৩ দিন তাজা শাকসবজি ও মেীসুমি ফলমূল দেওয়া আবশ্যক।

 

নিরাপদ ও পুষ্টিকর শাকসবজি


কলমি শাক ও পুইশাক: এটি আয়রন ও ক্যালসিয়ামের খনি। তবে দেওয়ার আগে ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিতে হবে, নতুবা পাখির পাতলা পায়খানা হতে পারে।

মিষ্টি কুমড়া ও গাজর গ্রেট (কুচি): এতে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন ও ভিটামিন ‘এ’ থাকে। এটি পাখির গায়ের প্রাকৃতিক রঙ বা পালকের উজ্জ্বলতা ধরে রাখতে জাদুর মতো কাজ করে।

ব্রকলি ও ধনেপাতা: এই সবজিগুলো পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) বহুগুণ বাড়িয়ে দেয়।

শসা: গরমের তীব্রতায় পাখির শরীর ঠাণ্ডা রাখতে এবং ডিহাইড্রেশন বা পানিশূন্যতা রোধে শসা দারুণ কার্যকর।

 

নিরাপদ ও ভিটামিনযুক্ত ফলমূল

 

আপেল (অবশ্যই বিচি ছাড়া): ফিঞ্চ পাখির খাবার তালিকায় মাঝে মাঝে আপেল রাখাতে পারেন। আপেল ছোট ছোট টুকরো করে দিতে পারেন। তবে মনে রাখবেন, আপেলের বিচিতে 'সায়ানাইড' থাকে যা পাখির জন্য মারাত্মক বিষাক্ত।

পাকা পেঁপে ও কলা: পেঁপেতে থাকা প্যাপেন নামক এনজাইম পাখির হজমশক্তি বাড়ায়। নরম ফল হিসেবে কলাও তারা বেশ পছন্দ করে।

 

ডিম-বাচ্চা উৎপাদনের জন্য সফট ফুড (Soft Food) ও এগ ফুড

ফিঞ্চ পাখি যখন প্রজনন বা ব্রিডিং সিজনে থাকে এবং খাঁচায় ছোট বাচ্চা থাকে, তখন তাদের সাধারণ সিড মিক্সের চেয়ে নরম ও উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবারের প্রয়োজন হয়। এই সময়ে ফিঞ্চ পাখির খাবার তালিকায় সফট ফুড ও এগ ফুড (Egg Food) যোগ করা বাধ্যতামূলক। কারণ মা পাখি শক্ত দানা সহজে হজম করে বাচ্চাদের খাওয়াতে পারে না।


হোমমেড এগ ফুড রেসিপি

একটি ডিম ভালো করে সেদ্ধ করে গ্রেটার দিয়ে একদম মিহি কুচি করে নিন। এর সাথে এক চামচ শুকনো টোস্ট বিস্কুটের গুঁড়ো বা সুজি মিশিয়ে নিন (যাতে ডিমের অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়)। চাইলে এর সাথে সামান্য গাজর কুচিও মেশাতে পারেন।

অঙ্কুরিত বীজ বা স্প্রাউট (Sprouted Seeds)

মুগ ডাল, গম বা ছোলা ১-২ দিন পানিতে ভিজিয়ে রেখে যখন হালকা অঙ্কুর বের হবে, তখন তা পিষে ফিঞ্চকে দিতে পারেন। এটি ভিটামিন 'ই' সমৃদ্ধ যা পাখির ফার্টিলিটি বা ডিম জমার হার বাড়ায়।


খাওয়ানোর নিয়ম ও সতর্কতা: সফট ফুড বা এগ ফুড খাঁচায় দেওয়ার পর সর্বোচ্চ ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বের করে নিতে হবে। গরমের দিনে এটি খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং এতে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া জন্ম নেয়, যা খেলে পাখির ফুড পয়জনিং হতে পারে।


আরো পড়তে পারেন: ফিঞ্চ পাখি পালন পদ্ধতি: খাঁচা, খাবার ও প্রজনন নির্দেশিকা

 

ক্যালসিয়াম ও খনিজ উপাদানের উৎস

পাখির হাড় শক্ত করতে এবং ডিমের খোসা মজবুত করতে ক্যালসিয়ামের জুড়ি নেই। ফিঞ্চ পাখির খাবার তালিকায় ক্যালসিয়াম ও মিনারেল উপাদানের উৎসগুলো রাখতে হবে। খাঁচায় সবসময় নিচের উপাদানগুলো ঝুলিয়ে রাখতে হবে:

কাটেল ফিশ বোন (Cuttlefish Bone): এটি সমুদ্রের ফেনা নামেও পরিচিত। ক্যালসিয়ামের সবচেয়ে বড় প্রাকৃতিক উৎস।

গ্রিট (Grit): ঝিনুক চূর্ণ, ডিমের খোসা গুঁড়ো এবং কাঠকয়লার মিশ্রণ। এটি পাখির খাবার হজম করতে সাহায্য করে।

মিনারেল ব্লক: ক্যালসিয়াম ও মিনারেল ব্লগ আপনি বাজারে কিনতে পাবেন। তবে আপনি চাইলে বাড়িতে বানিয়ে পাখিকে খাওয়াতে পারবেন। এটি পাখির চঞ্চু বা ঠোঁটের ক্ষয় রোধে ও গঠনে সাহায্য করে।


পশু ও পাখির জন্য ঘরেই তৈরি করুন ক্যালসিয়াম ও মিনারেল ব্লক


ফিঞ্চ পাখির আদর্শ খাবার তালিকা (Daily Food Chart)

খাবারের ধরণ উপাদানসমূহ কতবার দেবেন?
প্রধান খাবার (Seed Mix) চীনা, কাউন, ক্যানারি বীজ, মিলিট। খাঁচায় প্রতিদিন ২৪ ঘণ্টা রাখতে হবে।
সবজি ও শাক কলমি শাক, গাজর কুচি, শসা, মিষ্টি কুমড়া। সপ্তাহে ২ থেকে ৩ দিন (অল্প পরিমাণে)।
নরম খাবার (Egg Food) সেদ্ধ ডিম কুচি ও টোস্ট বিস্কুটের গুঁড়ো। সাধারণত সপ্তাহে ১ দিন, ব্রিডিং পিরিয়ডে প্রতিদিন।
খনিজ উপাদান কাটেল ফিশ বোন, ক্যালসিয়াম ব্লক, গ্রিট। খাঁচায় সবসময় ঝুলিয়ে রাখতে হবে।
বিশুদ্ধ পানি সাধারণ বা ফিল্টার করা পরিষ্কার পানি।

প্রতিদিন সকাল-বিকাল ২ বার পরিবর্তন করতে হবে।

ফিঞ্চ পাখিকে যা কখনো খাওয়াবেন না (নিষিদ্ধ খাবার)

শখের পাখিটি ফিঞ্চ পাখি কি কি খায় তা জানার পাশাপাশি কোন খাবারগুলো তাদের জন্য প্রাণঘাতী বা বিষাক্ত, তা জানা আরও বেশি জরুরি। ভুলে বা শখের বশেও নিচের খাবারগুলো পাখির খাঁচায় বা বাটিতে দেবেন না:

অ্যাভোকাডো (Avocado): এই ফলে 'পারসিন' নামক উপাদান থাকে যা পাখির হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে দেয়।

চকোলেট, চা বা কফি: ক্যাফেইন এবং থিওব্রোমিন যুক্ত যেকোনো খাবার পাখির নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে ধ্বংস করে দেয় এবং তাৎক্ষণিক মৃত্যু ঘটাতে পারে।

পেঁয়াজ ও রসুন: কাঁচা বা রান্না করা পেঁয়াজ-রসুন পাখির রক্তের লোহিত কণিকা ভেঙে ফেলে এবং অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা তৈরি করে।

আপেল ও নাশপাতির বিচি: এই ফলগুলোর বিচিতে প্রাকৃতিক সায়ানাইড থাকে যা পাখির জন্য অত্যন্ত বিষাক্ত।

লবণ, চিনি ও তেলযুক্ত মানুষের খাবার: চিপস, বিস্কুট বা ভাজাপোড়া খাবার পাখির লিভার ও কিডনি সম্পূর্ণ নষ্ট করে দেয়।

 


পরিশেষে বলা যায়, ফিঞ্চ পাখির খাবার তালিকা যত বৈচিত্র্যময় হবে, আপনার পাখি তত বেশি সুস্থ ও প্রফুল্ল থাকবে। দানা খাবারের পাশাপাশি নিয়ম করে শাকসবজি ও ক্যালসিয়ামের জোগান দিলে আপনার ফিঞ্চ পাখি নিয়মিত ডিম-বাচ্চা দেবে এবং দীর্ঘায়ু লাভ করবে। খাঁচায় সবসময় পরিষ্কার পানি রাখুন এবং বাসি খাবার দ্রুত সরিয়ে ফেলুন।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন