সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

গরুর ক্ষুরা রোগের কারণ, লক্ষণ ও ঘরোয়া প্রতিকার: খামারকে লোকসান থেকে বাঁচানোর সম্পূর্ণ গাইড

About Us

 

আমাদের সম্পর্কে (About Us) 

— হক পেট কেয়ার (Haque Pet Care)

 

Haque Pet Care About Us

‘হক পেট কেয়ার’ (haquepet.com)-এ আপনাকে স্বাগতম! আমরা বিশ্বাস করি, প্রতিটি প্রাণীরই সঠিক যত্ন, ভালোবাসা এবং নিরাপদ আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে। আপনি যদি আপনার পোষা বিড়াল, কুকুর, কোনো গৃহপালিত পশুপাখি কিংবা বন্যপ্রাণীর সঠিক লালন-পালন ও স্বাস্থ্যসেবা নিয়ে চিন্তিত হয়ে থাকেন, তবে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন।

 

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য (Our Mission)

পশুপাখির ভাষা আমরা মুখে বুঝতে না পারলেও, তাদেরও যত্ন এবং চিকিৎসার প্রয়োজন রয়েছে। সঠিক তথ্যের অভাবে অনেক সময় আমাদের আদরের পোষা প্রাণীটি অসুস্থ হয়ে পড়ে। ‘হক পেট কেয়ার’-এর মূল লক্ষ্য হলো বাংলা ভাষায় সহজ ও সঠিক তথ্যের মাধ্যমে পশুপাখির যত্ন ও লালন-পালন পদ্ধতি সবার কাছে পৌঁছে দেওয়া। আমরা চাই প্রতিটি বাড়িতে পশুপাখিরা সুস্থ, নিরাপদ এবং আনন্দে থাকুক।

 

আমরা কী নিয়ে কাজ করি?

আমাদের ব্লগে আপনি মূলত নিচের বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ও তথ্যবহুল গাইড পাবেন:

  • পোষা প্রাণীর যত্ন (Pet Care): বিড়াল, কুকুর, পাখি বা খরগোশের খাবার, গ্রুমিং এবং প্রতিদিনের যত্ন।
  • গৃহপালিত পশুর লালন-পালন (Domestic Animal Rearing): গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদির বাণিজ্যিক ও ঘরোয়া খামার ব্যবস্থাপনা।
  • বন্যপ্রাণী ও প্রকৃতি সচেতনতা (Wild Animal Awareness): বন্যপ্রাণীর জীবনধারা এবং আমাদের ইকোসিস্টেমে তাদের গুরুত্ব সম্পর্কে সচেতনতা।
  • প্রয়োজনীয় পণ্য ও রিভিউ (Pet Products): আপনার পশুপাখির জন্য সেরা খাবার, এক্সেসরিজ এবং প্রয়োজনীয় গ্যাজেটের সঠিক রিভিউ ও সরবরাহ।


উদ্যোক্তার কথা (Founder's Story)

আমি জাহেদুল হক (Jahidul Haque), ‘হক পেট কেয়ার’-এর প্রতিষ্ঠাতা। ছোটবেলা থেকেই পশুপাখির প্রতি আমার এক অন্যরকম ভালোবাসা ও টান ছিল।কিন্তু পরিবেশ – পরিস্থীতি অনুকূলে ছিল না, তাই করা হয়ন। পোষা এবং গৃহপালিত প্রাণীদের অবহেলায় লালন-পালন দেখে এবং চারপাশের খামারিদের নানা সমস্যা দেখে আমি অনুভব করি যে, বাংলা ভাষায় পশুপাখির যত্ন নেওয়ার সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের বেশ অভাব রয়েছে।

সেই ভাবনা থেকেই haquepet.com-এর যাত্রা শুরু। এখানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, বিভিন্ন ভেটেরিনারি চিকিৎসকদের পরামর্শ ও দেশি-বিদেশি ভিবিন্ন লেখকদের বই পড়ে এবং সঠিক গবেষণার মাধ্যমে তৈরি করা তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি। এছাড়া আপনাদের সুবিধার্থে আমরা কিছু মানসম্মত পশুপাখির পণ্যও এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

 

আমাদের সাথে যুক্ত থাকুন

‘হক পেট কেয়ার’ কেবল একটি ওয়েবসাইট নয়, এটি পশুপাখি প্রেমীদের একটি পরিবার। আপনার পোষা প্রাণীর যেকোনো সমস্যা, পরামর্শ বা আমাদের পণ্য সম্পর্কে জানতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

  • ইমেইল: islamj698@gmail.com
  • যোগাযোগের পাতা: haquepet.com/contact

আমাদের সাথে থাকার জন্য এবং পশুপাখিদের ভালোবাসার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরুষ মাছই সন্তানের জন্ম দেয়, স্ত্রী নয়! সমুদ্রের বিস্ময় - সি হর্স

  নতুনকে দেখা আর জানার ইচ্ছা আমার অনেক দিনের। আমার ইচ্ছা দুনিয়ার সমস্ত প্রাণী সম্পর্কে জানব। হোক সে দুনিয়ার উপরে বা মাটির নিচের অথবা পানির নিচের। সে স্বপ্ন নিয়েই আমার পথ চলা। সে ধারাবাহিকতাই আজ জানব অফুরন্ত বিস্ময়ের ভিড়ে সবচেয়ে অদ্ভুত আর নজরকাড়া এক প্রাণী সম্পর্কে যার নাম সি হর্স ( Sea Horse ) বা সমুদ্রঘোড়া । প্রাণীটিকে আমি প্রথম দেখি একটি ভিডিওতে, আমার মনেই হয়নি এটি কোনো মাছ । এর বিচিত্র গ ঠ ন ও অদ্ভুত লাইফস্টাইল যুগ যুগ ধরে আমার মত বিজ্ঞানীদের তাক লাগিয়ে দিয়েছে । সি হর্স - নামকরণের ইতিহাস সি হর্সের বৈজ্ঞানিক নাম হলো Hippocampus । শব্দটা শুনতে বেশ ভারী মনে হলেও এর উৎপত্তি কিন্তু দারুণ । প্রাচীন গ্রিক ভাষার দুটি শব্দ—‘ Hippos’ ( যার অর্থ ঘোড়া) এবং ‘ Kampos ’ ( যার অর্থ সমুদ্রের দানব) মিলেই তৈরি হয়েছে এই নাম । আসলে , এই মাছগুলোর মাথা , বাঁকানো ঘাড় আর মুখের সম্মুখভাগ দেখতে হুবহু ডাঙার তেজী ঘোড়ার মতো । প্রকৃতির এই অদ্ভুত মিলের কারণেই সাধারণ মানুষ ভালোবেসে এর নাম দিয়েছে ‘সমুদ্রঘোড়া’ । শুধু সাধারণ মানুষই নয় , প্রাচীন গ্রিক ও রোমান রূপকথাতেও এর রোমাঞ্চকর গল্প রয়েছে । পৌর...